কারিগরি বোর্ডের অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ৭ অক্টোবর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্রি-ভোকেশনাল শিক্ষাক্রমের ২০২৫ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু আগামী ৭ অক্টোবর। যা চলবে ১৬ অক্টোবর পর্যন্ত।

বোর্ড থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত অনলাইনে ডাটা এন্ট্রি ও পেমেন্ট কার্যক্রম সম্পন্ন করতে হবে। এরপর ২০ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড ও চূড়ান্ত তালিকা (হার্ড কপি) প্রিন্ট করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রাথমিক/ইবতেদায়ী/সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সাধারণ, মাদরাসা কিংবা কারিগরি ধারায় সপ্তম শ্রেণি শেষ করা শিক্ষার্থীরা ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন করতে পারবে। তবে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে শিক্ষার্থীর বয়স কমপক্ষে ১২ বছর হতে হবে।

রেজিস্ট্রেশন ফি বাবদ শিক্ষার্থী প্রতি মোট ১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রেজিস্ট্রেশন ফি ১৩০ টাকা, ক্রীড়া ও সাংস্কৃতিক ফি ২০ টাকা, রেড ক্রিসেন্ট ফি ২৪ টাকা, স্কাউট/গার্লস গাইড ফি ১৫ টাকা এবং বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা। এসব টাকা সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে একত্রে জমা দিতে হবে।

একইসঙ্গে প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষকদের সমন্বয়ে তিন সদস্যের একটি রেজিস্ট্রেশন কমিটি গঠন করতে হবে। অনলাইন ডাটা এন্ট্রি শেষে চূড়ান্ত সাবমিট করার আগে ভর্তি ফরম ও সনদের সঙ্গে মিলিয়ে সঠিকতা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের এ কার্যক্রমে যুক্ত না করার নির্দেশও বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সুখের অন্বেষা

» কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার

» রাজধানীর মুগদা হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

» এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশ, মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা

» চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী

» দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শনিবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ছাগলচুরি আমার জীবনে অন্যতম হৃদয়বিদারক ঘটনা: আসিফ নজরুল

» গুমের শিকার ছাত্রদল নেতার ছেলের জন্য পাঠ্যপুস্তক পাঠালেন প্রধানমন্ত্রী

» স্থানীয় সরকার নির্বাচন হবে নিরপেক্ষ, থাকছে না দলীয় প্রতীক : প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কারিগরি বোর্ডের অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ৭ অক্টোবর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্রি-ভোকেশনাল শিক্ষাক্রমের ২০২৫ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু আগামী ৭ অক্টোবর। যা চলবে ১৬ অক্টোবর পর্যন্ত।

বোর্ড থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত অনলাইনে ডাটা এন্ট্রি ও পেমেন্ট কার্যক্রম সম্পন্ন করতে হবে। এরপর ২০ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড ও চূড়ান্ত তালিকা (হার্ড কপি) প্রিন্ট করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রাথমিক/ইবতেদায়ী/সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সাধারণ, মাদরাসা কিংবা কারিগরি ধারায় সপ্তম শ্রেণি শেষ করা শিক্ষার্থীরা ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন করতে পারবে। তবে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে শিক্ষার্থীর বয়স কমপক্ষে ১২ বছর হতে হবে।

রেজিস্ট্রেশন ফি বাবদ শিক্ষার্থী প্রতি মোট ১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রেজিস্ট্রেশন ফি ১৩০ টাকা, ক্রীড়া ও সাংস্কৃতিক ফি ২০ টাকা, রেড ক্রিসেন্ট ফি ২৪ টাকা, স্কাউট/গার্লস গাইড ফি ১৫ টাকা এবং বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা। এসব টাকা সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে একত্রে জমা দিতে হবে।

একইসঙ্গে প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষকদের সমন্বয়ে তিন সদস্যের একটি রেজিস্ট্রেশন কমিটি গঠন করতে হবে। অনলাইন ডাটা এন্ট্রি শেষে চূড়ান্ত সাবমিট করার আগে ভর্তি ফরম ও সনদের সঙ্গে মিলিয়ে সঠিকতা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের এ কার্যক্রমে যুক্ত না করার নির্দেশও বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com