শাবিতে র‌্যাগিং: একজন আজীবন, ২৪ জন বিভিন্ন মেয়াদে বহিষ্কার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র‌্যাগিংয়ের দায়ে অভিযুক্ত এক শিক্ষার্থীকে আজীবন ও ২৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সম্প্রতি ২৩৭ নং সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির তদন্ত ও পর্যবেক্ষণ সাপেক্ষে একজনকে আজীবন বহিষ্কারসহ ২৪ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

এতে অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ফাহিম মুনতাসিরকে আজীবন বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি একই বিভাগের শিক্ষার্থী জুনায়েদ মুস্তাফিজ অয়নকে ৪ সেমিস্টার, শরিফুজ্জামান খান আতিফ, সাবিদ আবরার তাজিম, অনিক আহমেদ, প্রীতম সাহা, সুয়েল রানা, যুবায়ের হোসেন তালুকদার জিম, মো. নাঈম মিয়া, বিকাশ চন্দ্র ধর ও মিঞা মোহাম্মদ সায়্যদুল বাশার রিফাতকে ২ সেমিস্টার বহিষ্কার করা হয়েছে।

এদিকে গত বছরের ২৭ নভেম্বর পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষ, প্রথম সেমিস্টারের ৫জন নারী শিক্ষার্থী একই বিভাগের ১৫ জন জুনিয়র শিক্ষার্থীকে শহীদ মিনারে ডেকে নিয়ে র‌্যাগিংয়ের ঘটনায় পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী কাজী তাসমিয়া হক আরিশাকে ৪ সেমিস্টার এবং ফারজানা মেহেরুন নূহা, তাসমিল্লাহ আলম মাইশা, লামিয়া ইসলাম জুঁই ও শ্রাবণী দে প্রীয়াকে আজীবন ছাত্রী হল থেকে সিট বাতিল করার হয়েছে।

এছাড়াও, গত বছরের ১৪ ই নভেম্বর বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের পাশে বিসমিল্লাহ রেস্টুরেন্টের পাশে বাসায় রাতে র‌্যাগিংয়ের অভিযোগে পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মো. সাগর হোসেন এবং সাখাওয়াত হোসেনকে সরাসরি ঘটনার নেতৃত্ব দেওয়ার জন্য ২ সেমিস্টার বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি একই বিভাগের শিবরাজ ত্রিপুরা, জুবায়ের আব্দুল্লাহ, রিয়াদুস সালেহীন রিয়ান, তন্ময় কর্মকার সাগর, ইয়াজউদ্দিন পাটোয়ারী এবং নাফিস ইমতিয়াজ রুহানকে আবাসিক হল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে এবং ভবিষ্যতে হলে সিট বরাদ্দ না দেওয়ার সুপারিশ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মাদরাসার ওয়াশরুম থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও গুলি উদ্ধার

» আগামী এক বছরের মধ্যে রূপগঞ্জের দুই সেতুর নির্মাণকাজ সম্পন্ন হবে : সেতু প্রতিমন্ত্রী

» জুলাই সনদের ফয়সালা সংসদে না হলে রাজপথে হবে: গোলাম পরওয়ার

» জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

» গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান: প্রধানমন্ত্রী

» বিভাগে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৬ জন গ্রেফতার

» পুলিশের অভিযানে ১০ মাদক কারবারি গ্রেফতার

» সোনারগাঁয়ে শপিংমলে অগ্নিকাণ্ড

» ট্রাক উল্টে রেললাইন ব্লক, কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শাবিতে র‌্যাগিং: একজন আজীবন, ২৪ জন বিভিন্ন মেয়াদে বহিষ্কার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র‌্যাগিংয়ের দায়ে অভিযুক্ত এক শিক্ষার্থীকে আজীবন ও ২৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সম্প্রতি ২৩৭ নং সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির তদন্ত ও পর্যবেক্ষণ সাপেক্ষে একজনকে আজীবন বহিষ্কারসহ ২৪ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

এতে অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ফাহিম মুনতাসিরকে আজীবন বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি একই বিভাগের শিক্ষার্থী জুনায়েদ মুস্তাফিজ অয়নকে ৪ সেমিস্টার, শরিফুজ্জামান খান আতিফ, সাবিদ আবরার তাজিম, অনিক আহমেদ, প্রীতম সাহা, সুয়েল রানা, যুবায়ের হোসেন তালুকদার জিম, মো. নাঈম মিয়া, বিকাশ চন্দ্র ধর ও মিঞা মোহাম্মদ সায়্যদুল বাশার রিফাতকে ২ সেমিস্টার বহিষ্কার করা হয়েছে।

এদিকে গত বছরের ২৭ নভেম্বর পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষ, প্রথম সেমিস্টারের ৫জন নারী শিক্ষার্থী একই বিভাগের ১৫ জন জুনিয়র শিক্ষার্থীকে শহীদ মিনারে ডেকে নিয়ে র‌্যাগিংয়ের ঘটনায় পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী কাজী তাসমিয়া হক আরিশাকে ৪ সেমিস্টার এবং ফারজানা মেহেরুন নূহা, তাসমিল্লাহ আলম মাইশা, লামিয়া ইসলাম জুঁই ও শ্রাবণী দে প্রীয়াকে আজীবন ছাত্রী হল থেকে সিট বাতিল করার হয়েছে।

এছাড়াও, গত বছরের ১৪ ই নভেম্বর বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের পাশে বিসমিল্লাহ রেস্টুরেন্টের পাশে বাসায় রাতে র‌্যাগিংয়ের অভিযোগে পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মো. সাগর হোসেন এবং সাখাওয়াত হোসেনকে সরাসরি ঘটনার নেতৃত্ব দেওয়ার জন্য ২ সেমিস্টার বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি একই বিভাগের শিবরাজ ত্রিপুরা, জুবায়ের আব্দুল্লাহ, রিয়াদুস সালেহীন রিয়ান, তন্ময় কর্মকার সাগর, ইয়াজউদ্দিন পাটোয়ারী এবং নাফিস ইমতিয়াজ রুহানকে আবাসিক হল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে এবং ভবিষ্যতে হলে সিট বরাদ্দ না দেওয়ার সুপারিশ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com