ফেনসিডিলসহ তিন মাদক কারবারি আটক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : শেরপুরে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।

 

সোমবার  রাত ১০টার দিকে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- গাজীপুরের কালিগঞ্জ উপজেলার বরাইয়া গ্রামের সোহেল রানা, দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া গ্রামের সুমি আক্তার ও একই উপজেলার মধ্য বাসিদেবপুর গ্রামের বৃষ্টি আক্তার।

 

জামালপুরের র‍্যাব-১৪, সিপিসি: ১-এর কোম্পানি কমান্ডার এ টি এম আমিনুল ইসলাম জানান, ভারত থেকে চোরাইপথে আনা ফেনসিডিল কুড়িগ্রাম থেকে ঢাকায় পাচার হচ্ছিল- এ সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‍্যাব। পরে তাদের উপস্থিতি টের পেয়ে কারবারিরা কৌশলে সিএনজি দিয়ে শেরপুরের উদ্দেশ্যে রওনা হয়।

 

পরে র‍্যাবের আরেকটি দল শহরের খোয়ারপাড় শাপলা চত্বর এলাকা থেকে তাদের আটক করে। এ সময় কারবারিদের দেহ তল্লাশি করে অভিনব কায়দায় শরীরে পেঁচানো অবস্থায় ১০০ বোতল ফেনসিডিল জব্দসহ তাদের আটক করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ফ্রিজ ছাড়াই কাঁচা মরিচ দীর্ঘদিন সতেজ রাখার উপায়

» ব্লাড প্রেসার হাই হলে দ্রুত কমানোর উপায়

» প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ

» ককরোচ জনতা পার্টির হুশিয়ারি প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে

» নেহা বোরাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

» ‘খেলা শুরু হয়ে গেছে’, মোদি সরকারকে অভিনেতা প্রকাশ রাজ

» ভারতের তরুণদের আন্দোলনে নাহিদ ইসলামের সংহতি

» আওয়ামী লীগ ৭১ সাল থেকে মিথ্যা কথা বলে আসছে: শামা ওবায়েদ

» গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: মামুনুল হক

» বিএনপির লোকজন কি পড়াশোনা করে না, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফেনসিডিলসহ তিন মাদক কারবারি আটক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : শেরপুরে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।

 

সোমবার  রাত ১০টার দিকে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- গাজীপুরের কালিগঞ্জ উপজেলার বরাইয়া গ্রামের সোহেল রানা, দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া গ্রামের সুমি আক্তার ও একই উপজেলার মধ্য বাসিদেবপুর গ্রামের বৃষ্টি আক্তার।

 

জামালপুরের র‍্যাব-১৪, সিপিসি: ১-এর কোম্পানি কমান্ডার এ টি এম আমিনুল ইসলাম জানান, ভারত থেকে চোরাইপথে আনা ফেনসিডিল কুড়িগ্রাম থেকে ঢাকায় পাচার হচ্ছিল- এ সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‍্যাব। পরে তাদের উপস্থিতি টের পেয়ে কারবারিরা কৌশলে সিএনজি দিয়ে শেরপুরের উদ্দেশ্যে রওনা হয়।

 

পরে র‍্যাবের আরেকটি দল শহরের খোয়ারপাড় শাপলা চত্বর এলাকা থেকে তাদের আটক করে। এ সময় কারবারিদের দেহ তল্লাশি করে অভিনব কায়দায় শরীরে পেঁচানো অবস্থায় ১০০ বোতল ফেনসিডিল জব্দসহ তাদের আটক করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com