প্রথমবার মেয়ের ছবি প্রকাশ করে কী লিখলেন কোয়েল?

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :শারদীয় দুর্গাপূজার আনন্দ আর উৎসবের মাঝেই ভক্তদের জন্য এক বিশেষ উপহার নিয়ে এলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। শুভ মহাসপ্তমীর এই দিনে প্রথমবারের মতো নিজের ছোট মেয়ে কাব্যার মুখ জনসমক্ষে আনলেন তিনি।

এই ছবি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় যেন ভালোবাসার বন্যা বয়ে যাচ্ছে। পূজা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তুলে কোয়েল মল্লিক আজ দুপুরে তার অফিশিয়াল ইনস্টাগ্রামে তিনটি ছবি পোস্ট করেছেন।

শেয়ার করা ছবিতে দেখা যায়, ফোলাফোলা গাল আর বিস্ময়ে ভরা চোখ নিয়ে মা কোয়েলের কোলে দাঁড়িয়ে আছে ছোট্ট কাব্যা, যেন সত্যিই এক ‘রাজকুমারী’। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ মহাসপ্তমী।’

প্রকাশিত প্রথম ছবিতে কোয়েলকে তার ঐতিহ্যবাহী মল্লিক বাড়ির দুর্গামায়ের সামনে মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছোট্ট কাব্যার পরনে ছিল হলুদ ঘাগরা, যার সবুজ বর্ডারের ছোঁয়ায় উৎসবের রঙ আরও উজ্জ্বল হয়েছে।

দ্বিতীয় ছবিটি ছিল মা-মেয়ের ক্লোজআপ হাসিমুখের। আর সবচেয়ে নজরকাড়া ছিল তৃতীয় ছবিটি, যেখানে পুরো পরিবারকে এক ফ্রেমে পাওয়া যায়— কোয়েল, কাব্যা, ছেলে কবীর এবং স্বামী নিসপাল সিং। এই ছবিটি নিঃসন্দেহে একটি পারফেক্ট ফ্যামিলি পোর্ট্রেট-এর উদাহরণ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জামালপুরে ব্রহ্মপুত্র নদে ভ্রাম্যমান আদালতে অভিযান, চায়না রিং জাল জব্দ

» বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়েও কাঁকড়া আহরণ ১৭০ কেজি কাঁকড়া, চার নৌকা ও বিপুল সরঞ্জাম জব্দ

» সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ

» দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০

» জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ

» ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

» জামালপুরে আড়াইশ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত

» দেশের মানুষকে ভয় দেখানো যাবে না: ব্যারিস্টার ফুয়াদ

» যে কোনো সময় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে: নাহিদ

» আ.লীগের স্বাভাবিক মৃত্যু হয়েছে: অলি আহমদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রথমবার মেয়ের ছবি প্রকাশ করে কী লিখলেন কোয়েল?

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :শারদীয় দুর্গাপূজার আনন্দ আর উৎসবের মাঝেই ভক্তদের জন্য এক বিশেষ উপহার নিয়ে এলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। শুভ মহাসপ্তমীর এই দিনে প্রথমবারের মতো নিজের ছোট মেয়ে কাব্যার মুখ জনসমক্ষে আনলেন তিনি।

এই ছবি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় যেন ভালোবাসার বন্যা বয়ে যাচ্ছে। পূজা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তুলে কোয়েল মল্লিক আজ দুপুরে তার অফিশিয়াল ইনস্টাগ্রামে তিনটি ছবি পোস্ট করেছেন।

শেয়ার করা ছবিতে দেখা যায়, ফোলাফোলা গাল আর বিস্ময়ে ভরা চোখ নিয়ে মা কোয়েলের কোলে দাঁড়িয়ে আছে ছোট্ট কাব্যা, যেন সত্যিই এক ‘রাজকুমারী’। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ মহাসপ্তমী।’

প্রকাশিত প্রথম ছবিতে কোয়েলকে তার ঐতিহ্যবাহী মল্লিক বাড়ির দুর্গামায়ের সামনে মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছোট্ট কাব্যার পরনে ছিল হলুদ ঘাগরা, যার সবুজ বর্ডারের ছোঁয়ায় উৎসবের রঙ আরও উজ্জ্বল হয়েছে।

দ্বিতীয় ছবিটি ছিল মা-মেয়ের ক্লোজআপ হাসিমুখের। আর সবচেয়ে নজরকাড়া ছিল তৃতীয় ছবিটি, যেখানে পুরো পরিবারকে এক ফ্রেমে পাওয়া যায়— কোয়েল, কাব্যা, ছেলে কবীর এবং স্বামী নিসপাল সিং। এই ছবিটি নিঃসন্দেহে একটি পারফেক্ট ফ্যামিলি পোর্ট্রেট-এর উদাহরণ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com