‘জাহান্নামের নিকৃষ্ট স্থানে ঠাঁই হোক সাকিবের’: মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান। তার এই পোস্টের কড়া সমালোচনা করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ডাকসু ভিপি সাদিক কায়েম, এনসিপি নেতা সারজিস আলমসহ অনেকেই।

 

এবার সেই তালিকায় যোগ দিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ। এক ফেসবুক পোস্টে সাকিবের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

 

মীর স্নিগ্ধ লিখেছেন, মন থেকে আপনার পুরো পরিবারের প্রতি চরম ঘৃণা আসে; তারপর মনে পড়ে আপনার তিনটি বাচ্চা আছে, যাদের এখানে কোনো দোষ নেই। আমার মা যা দেখেছেন, তিনি তা সহ্য করেছেন—আমি চাই না আপনার সন্তানের মা তা দেখে ও সহ্য করুক।’

 

তিনি আরও লিখেছেন, ‘কিন্তু — মন থেকে চাই জাহান্নামের নিকৃষ্ট স্থানে ঠাই হোক তোমার’

 

একইভাবে সাকিবের প্রতি ক্ষোভ জানিয়ে শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। তার ভাষ্য,  সুশীলরা আস্তে আস্তে তাকে (সাকিব) মাফ করে দিচ্ছিল, যে কিই-বা করার ছিল, তার ক্যারিয়ার নষ্ট করবে নাকি সে? ব্যক্তি সাকিব আর খেলোয়াড় সাকিব আলাদা ইত্যাদি ইত্যাদি!

 

তিনি আরও বলেন, এই সাকিবই আবার যখন একটা গণহত্যাকারী খুনির জন্মদিনে তাকে আপা সম্বোধন করে শুভেচ্ছা জানায় আমাদের সবার বোঝা হয়ে যায় কার অবদান কতখানি, কে কতখানি দালাল।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

» পাবনায় বৃহস্পতিবার চালু হচ্ছে নতুন ট্রেন

» ইনস্টাগ্রামে বিনা পয়সায় মিলবে ব্লু টিক, প্রোফাইল ভেরিফাই করার সহজ উপায়

» সেজদায় পায়ের আঙুল কেবলামুখী রাখা কি জরুরি?

» গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন, ৩০ কারখানায় ছুটি

» রংপুরে কোচিং সেন্টারের বাসে আগুন

» ডিএনসিসির প্রশাসক শফিকুলের কার্যালয়ে হামলা ও ভাঙচুর

» শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ

» সন্তানের খোরপোশের টাকা নিয়ে বিরোধের জেরে নারীকে হত্যা

» ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘জাহান্নামের নিকৃষ্ট স্থানে ঠাঁই হোক সাকিবের’: মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান। তার এই পোস্টের কড়া সমালোচনা করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ডাকসু ভিপি সাদিক কায়েম, এনসিপি নেতা সারজিস আলমসহ অনেকেই।

 

এবার সেই তালিকায় যোগ দিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ। এক ফেসবুক পোস্টে সাকিবের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

 

মীর স্নিগ্ধ লিখেছেন, মন থেকে আপনার পুরো পরিবারের প্রতি চরম ঘৃণা আসে; তারপর মনে পড়ে আপনার তিনটি বাচ্চা আছে, যাদের এখানে কোনো দোষ নেই। আমার মা যা দেখেছেন, তিনি তা সহ্য করেছেন—আমি চাই না আপনার সন্তানের মা তা দেখে ও সহ্য করুক।’

 

তিনি আরও লিখেছেন, ‘কিন্তু — মন থেকে চাই জাহান্নামের নিকৃষ্ট স্থানে ঠাই হোক তোমার’

 

একইভাবে সাকিবের প্রতি ক্ষোভ জানিয়ে শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। তার ভাষ্য,  সুশীলরা আস্তে আস্তে তাকে (সাকিব) মাফ করে দিচ্ছিল, যে কিই-বা করার ছিল, তার ক্যারিয়ার নষ্ট করবে নাকি সে? ব্যক্তি সাকিব আর খেলোয়াড় সাকিব আলাদা ইত্যাদি ইত্যাদি!

 

তিনি আরও বলেন, এই সাকিবই আবার যখন একটা গণহত্যাকারী খুনির জন্মদিনে তাকে আপা সম্বোধন করে শুভেচ্ছা জানায় আমাদের সবার বোঝা হয়ে যায় কার অবদান কতখানি, কে কতখানি দালাল।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com