‘ভারত ও আ.লীগ বাংলাদেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে’: রাশেদ খাঁন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ভারত ও আওয়ামী লীগ বাংলাদেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেছেন, সরকারের দুর্বলতায় আওয়ামী দোসররা সাহস পেয়ে যাচ্ছে। প্রতিদিনই আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার সরকার আওয়ামী লীগকে নির্মূল না করে পুনর্বাসন করেছে। এই দেশে আবারও আওয়ামী লীগ ফিরলে দায়ী থাকবে ডক্টর মুহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টা পরিষদ।

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানের ‍ওপর হামলাকারীদের বিচারের দাবিতে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এসব কথা বলেন তিনি।

মো. রাশেদ খাঁন বলেন, গত ২৯ আগস্ট নুরুল হক নুরের উপর হামলা হয়েছে, জাতিসংঘের সামনে এনসিপি নেতা আখতার ও ডাক্তার জারাকে অপদস্ত করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। গতকাল (রোববার) রাতে গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ও শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানকে গুম করার চেষ্টা এবং হামলা করা হয়েছে।

তিনি বলেন, অন্যদিকে পাহাড়ে অশান্তি চলছে। সেখানে এক কিশোরীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয়েছে, ৩ জন নিহত এবং সেনাবাহিনীর উপরও হামলা হয়েছে। এগুলো নিছক কোন ঘটনা নয়। বরং প্রতিবেশী রাষ্ট্র ভারত ও আওয়ামী লীগের সহযোগিতায় দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। নুরুল হক নুরের উপর হামলার পরে যদি অপরাধীরা গ্রেপ্তার হতো তবে তারা ষড়যন্ত্র করার সাহস করতো না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান, আব্দুজ জাহের, যুগ্ম সাধারণ সম্পাদক জিলু খান, যুব ও ক্রীড়া সম্পাদক মো. ইলিয়াস মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শহিদুল ইসলামসহ অনেকে উপস্থিত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সুখের অন্বেষা

» কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার

» রাজধানীর মুগদা হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

» এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশ, মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা

» চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী

» দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শনিবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ছাগলচুরি আমার জীবনে অন্যতম হৃদয়বিদারক ঘটনা: আসিফ নজরুল

» গুমের শিকার ছাত্রদল নেতার ছেলের জন্য পাঠ্যপুস্তক পাঠালেন প্রধানমন্ত্রী

» স্থানীয় সরকার নির্বাচন হবে নিরপেক্ষ, থাকছে না দলীয় প্রতীক : প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘ভারত ও আ.লীগ বাংলাদেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে’: রাশেদ খাঁন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ভারত ও আওয়ামী লীগ বাংলাদেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেছেন, সরকারের দুর্বলতায় আওয়ামী দোসররা সাহস পেয়ে যাচ্ছে। প্রতিদিনই আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার সরকার আওয়ামী লীগকে নির্মূল না করে পুনর্বাসন করেছে। এই দেশে আবারও আওয়ামী লীগ ফিরলে দায়ী থাকবে ডক্টর মুহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টা পরিষদ।

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানের ‍ওপর হামলাকারীদের বিচারের দাবিতে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এসব কথা বলেন তিনি।

মো. রাশেদ খাঁন বলেন, গত ২৯ আগস্ট নুরুল হক নুরের উপর হামলা হয়েছে, জাতিসংঘের সামনে এনসিপি নেতা আখতার ও ডাক্তার জারাকে অপদস্ত করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। গতকাল (রোববার) রাতে গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ও শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানকে গুম করার চেষ্টা এবং হামলা করা হয়েছে।

তিনি বলেন, অন্যদিকে পাহাড়ে অশান্তি চলছে। সেখানে এক কিশোরীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয়েছে, ৩ জন নিহত এবং সেনাবাহিনীর উপরও হামলা হয়েছে। এগুলো নিছক কোন ঘটনা নয়। বরং প্রতিবেশী রাষ্ট্র ভারত ও আওয়ামী লীগের সহযোগিতায় দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। নুরুল হক নুরের উপর হামলার পরে যদি অপরাধীরা গ্রেপ্তার হতো তবে তারা ষড়যন্ত্র করার সাহস করতো না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান, আব্দুজ জাহের, যুগ্ম সাধারণ সম্পাদক জিলু খান, যুব ও ক্রীড়া সম্পাদক মো. ইলিয়াস মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শহিদুল ইসলামসহ অনেকে উপস্থিত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com