বিএনপি ও জামায়াত প্রশাসনকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে: তথ্য উপদেষ্টা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : তথ্য উপদেষ্টা মাহফুজ আলম অভিযোগ করে বলেছেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াত প্রশাসনকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে। একই সঙ্গে তিনি বলেন, দেশের গণমাধ্যম এখনো ব্যবসায়ী মহলের স্বার্থ রক্ষার ক্ষেত্রেই বেশি মনোযোগী।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি।

মাহফুজ আলমের মতে, গণমাধ্যমকে সব গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। তবে এ জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও ঐকমত্য জরুরি।

তিনি বলেন, ‘সিভিল-মিলিটারি আমলাতন্ত্রকে ফ্যাসিস্টমুক্ত না করলে মিডিয়াকেও ফ্যাসিস্টমুক্ত করা সম্ভব নয়।’

উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে মতপ্রকাশের স্বাধীনতায় কোনো প্রকার বাধা না দেওয়ার আহ্বান জানান।

আলোচনায় অন্য বক্তারাও বলেন, আগের সরকারের আমলে গণমাধ্যমে যে অনিয়ম ছিল, তা থেকে মুক্ত করার সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার তা কাজে লাগায়নি। কেউ কেউ মন্তব্য করেন, সরকারের পরিবর্তনের সঙ্গে কিছু গণমাধ্যমের চরিত্রও বদলে যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জামালপুরে ব্রহ্মপুত্র নদে ভ্রাম্যমান আদালতে অভিযান, চায়না রিং জাল জব্দ

» বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়েও কাঁকড়া আহরণ ১৭০ কেজি কাঁকড়া, চার নৌকা ও বিপুল সরঞ্জাম জব্দ

» সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ

» দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০

» জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ

» ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

» জামালপুরে আড়াইশ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত

» দেশের মানুষকে ভয় দেখানো যাবে না: ব্যারিস্টার ফুয়াদ

» যে কোনো সময় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে: নাহিদ

» আ.লীগের স্বাভাবিক মৃত্যু হয়েছে: অলি আহমদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিএনপি ও জামায়াত প্রশাসনকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে: তথ্য উপদেষ্টা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : তথ্য উপদেষ্টা মাহফুজ আলম অভিযোগ করে বলেছেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াত প্রশাসনকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে। একই সঙ্গে তিনি বলেন, দেশের গণমাধ্যম এখনো ব্যবসায়ী মহলের স্বার্থ রক্ষার ক্ষেত্রেই বেশি মনোযোগী।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি।

মাহফুজ আলমের মতে, গণমাধ্যমকে সব গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। তবে এ জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও ঐকমত্য জরুরি।

তিনি বলেন, ‘সিভিল-মিলিটারি আমলাতন্ত্রকে ফ্যাসিস্টমুক্ত না করলে মিডিয়াকেও ফ্যাসিস্টমুক্ত করা সম্ভব নয়।’

উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে মতপ্রকাশের স্বাধীনতায় কোনো প্রকার বাধা না দেওয়ার আহ্বান জানান।

আলোচনায় অন্য বক্তারাও বলেন, আগের সরকারের আমলে গণমাধ্যমে যে অনিয়ম ছিল, তা থেকে মুক্ত করার সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার তা কাজে লাগায়নি। কেউ কেউ মন্তব্য করেন, সরকারের পরিবর্তনের সঙ্গে কিছু গণমাধ্যমের চরিত্রও বদলে যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com