এনবিআরের নিয়োগ পরীক্ষা এক সপ্তাহ পেছাল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিন পদের নিয়োগ পরীক্ষা এক সপ্তাহ পেছানো হয়েছে।

উচ্চমান সহকারী, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আগামী ১১ অক্টোবর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রবিবার স কালে এনবিআরের প্রথম সচিব (বোর্ড প্রশাসন) ও নিয়োগ কমিটির সদস্য সচিব জাহিদ নেওয়াজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই তিন পদে আগামী ৩ অক্টোবর নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে দুর্গাপূজা উপলক্ষে পরীক্ষা কেন্দ্র শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বন্ধ থাকায় নতুন দিন ঠিক করা হয়েছে। আগামী ১১ অক্টোবর বিকাল ৩টা থেকে ঘণ্টাব্যাপী এ পরীক্ষা গ্রহণ করা হবে।

একই দিন, একই সময়ে কম্পিউটার অপারেটর ও ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদের লিখিত পরীক্ষাও হবে। এ দুই পদে প্রিলিমিনারি পরীক্ষা গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ওই দিনই ফল প্রকাশ করে লিখিত পরীক্ষার সূচি জানানো হয়েছিল।

দুর্গাপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো পরীক্ষার তারিখ না দেওয়ার নির্দেশনা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের। এ ১২ দিনের মধ্যে ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা, লক্ষ্মী পূজার ছুটিও পড়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মাদরাসার ওয়াশরুম থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও গুলি উদ্ধার

» আগামী এক বছরের মধ্যে রূপগঞ্জের দুই সেতুর নির্মাণকাজ সম্পন্ন হবে : সেতু প্রতিমন্ত্রী

» জুলাই সনদের ফয়সালা সংসদে না হলে রাজপথে হবে: গোলাম পরওয়ার

» জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

» গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান: প্রধানমন্ত্রী

» বিভাগে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৬ জন গ্রেফতার

» পুলিশের অভিযানে ১০ মাদক কারবারি গ্রেফতার

» সোনারগাঁয়ে শপিংমলে অগ্নিকাণ্ড

» ট্রাক উল্টে রেললাইন ব্লক, কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এনবিআরের নিয়োগ পরীক্ষা এক সপ্তাহ পেছাল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিন পদের নিয়োগ পরীক্ষা এক সপ্তাহ পেছানো হয়েছে।

উচ্চমান সহকারী, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আগামী ১১ অক্টোবর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রবিবার স কালে এনবিআরের প্রথম সচিব (বোর্ড প্রশাসন) ও নিয়োগ কমিটির সদস্য সচিব জাহিদ নেওয়াজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই তিন পদে আগামী ৩ অক্টোবর নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে দুর্গাপূজা উপলক্ষে পরীক্ষা কেন্দ্র শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বন্ধ থাকায় নতুন দিন ঠিক করা হয়েছে। আগামী ১১ অক্টোবর বিকাল ৩টা থেকে ঘণ্টাব্যাপী এ পরীক্ষা গ্রহণ করা হবে।

একই দিন, একই সময়ে কম্পিউটার অপারেটর ও ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদের লিখিত পরীক্ষাও হবে। এ দুই পদে প্রিলিমিনারি পরীক্ষা গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ওই দিনই ফল প্রকাশ করে লিখিত পরীক্ষার সূচি জানানো হয়েছিল।

দুর্গাপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো পরীক্ষার তারিখ না দেওয়ার নির্দেশনা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের। এ ১২ দিনের মধ্যে ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা, লক্ষ্মী পূজার ছুটিও পড়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com