মিথ্যা অপবাদ, মানহানির মামলা করবেন শিল্পা শেঠি

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি টাকার বেশি আর্থিক প্রতারণার অভিযোগের সঙ্গে নিজের নাম জড়ানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। তিনি মিথ্যা তথ্য ও মানহানিকর সংবাদ ছড়ানোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন।

সম্প্রতি রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি টাকারও বেশি প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগকারী দাবি করেছেন, এই টাকা চারজন নায়িকার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, যার মধ্যে শিল্পা শেঠি, বিপাশা বসু ও নেহা ধুপিয়ার নাম রয়েছে।

তবে এই বিতর্কে শিল্পা শেঠির আইনজীবী এই তথ্যকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘আমার মক্কেল দশ বছর আগে কোনো ১৫ কোটি টাকা লেনদেন করেননি। যারা এই ধরনের ভুল তথ্য প্রচার করছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনি পদক্ষেপ নেব।

আইনজীবী আরও বলেন, ‘কোন উৎস থেকে এই ধরনের ভুল খবর ছড়ানো হচ্ছে, আমরা তা খুঁজে বের করার চেষ্টা করছি। যে সব সংবাদমাধ্যম ভুল তথ্য দিয়ে আমার মক্কেলের মানহানি করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে আমরা ফৌজদারি মামলা করতে বাধ্য হব। যেহেতু মামলাটি বিচারাধীন, তাই এর বেশি কিছু বলা সম্ভব নয়।

এদিকে, ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ প্রসঙ্গে রাজ কুন্দ্রা বলেছেন, ‘আমি বলব আর একটু অপেক্ষা করুন। আমরা এই জীবনে কোনো ভুল কাজ করিনি এবং করবও না। সত্যিটা খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জামালপুরে ব্রহ্মপুত্র নদে ভ্রাম্যমান আদালতে অভিযান, চায়না রিং জাল জব্দ

» বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়েও কাঁকড়া আহরণ ১৭০ কেজি কাঁকড়া, চার নৌকা ও বিপুল সরঞ্জাম জব্দ

» সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ

» দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০

» জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ

» ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

» জামালপুরে আড়াইশ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত

» দেশের মানুষকে ভয় দেখানো যাবে না: ব্যারিস্টার ফুয়াদ

» যে কোনো সময় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে: নাহিদ

» আ.লীগের স্বাভাবিক মৃত্যু হয়েছে: অলি আহমদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মিথ্যা অপবাদ, মানহানির মামলা করবেন শিল্পা শেঠি

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি টাকার বেশি আর্থিক প্রতারণার অভিযোগের সঙ্গে নিজের নাম জড়ানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। তিনি মিথ্যা তথ্য ও মানহানিকর সংবাদ ছড়ানোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন।

সম্প্রতি রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি টাকারও বেশি প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগকারী দাবি করেছেন, এই টাকা চারজন নায়িকার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, যার মধ্যে শিল্পা শেঠি, বিপাশা বসু ও নেহা ধুপিয়ার নাম রয়েছে।

তবে এই বিতর্কে শিল্পা শেঠির আইনজীবী এই তথ্যকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘আমার মক্কেল দশ বছর আগে কোনো ১৫ কোটি টাকা লেনদেন করেননি। যারা এই ধরনের ভুল তথ্য প্রচার করছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনি পদক্ষেপ নেব।

আইনজীবী আরও বলেন, ‘কোন উৎস থেকে এই ধরনের ভুল খবর ছড়ানো হচ্ছে, আমরা তা খুঁজে বের করার চেষ্টা করছি। যে সব সংবাদমাধ্যম ভুল তথ্য দিয়ে আমার মক্কেলের মানহানি করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে আমরা ফৌজদারি মামলা করতে বাধ্য হব। যেহেতু মামলাটি বিচারাধীন, তাই এর বেশি কিছু বলা সম্ভব নয়।

এদিকে, ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ প্রসঙ্গে রাজ কুন্দ্রা বলেছেন, ‘আমি বলব আর একটু অপেক্ষা করুন। আমরা এই জীবনে কোনো ভুল কাজ করিনি এবং করবও না। সত্যিটা খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com