নির্বাচনে কোনো দল বা ব্যক্তির পক্ষে কাজ করা যাবে না: সিইসি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা আপনাদের নির্দেশনা দেবো, কিন্তু বেআইনি নির্দেশনা দেবো না। আমরা নির্দেশনা দেবো বিধি ও আইন মোতাবেক। কোনো দলের বা ব্যক্তির পক্ষে কাজ করা যাবে না।

শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫ অনুষ্ঠানে নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, দায়িত্ব গ্রহণের সময় আমরা পাঁচজন শপথ নিয়েছি। কিন্তু, আমরা কাজ করাই কাদের দিয়ে? আপনাদের দিয়ে। আপনারা ছাড়া আমরা কিছুই করতে পারবো না। এই শপথের দায়ভার আপনাদের দিয়ে দিলাম। আপনারা হাত উঠিয়ে তা গ্রহণ করেছেন।

সিইসি আরও বলেন, অনেকগুলো চ্যালেঞ্জ আমরা নিয়মিত সামাল দিচ্ছি। যা বাইরে থেকে আপনারা (নির্বাচন কর্মকর্তা) দেখেন না। সামাল দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশে কাজ করা খুব কঠিন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, প্রধান উপদেষ্টার ফুল কনফিডেন্স আছে নির্বাচন কমিশনের ওপর যে, আমরা একটি ভালো নির্বাচন করতে পারবো।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। ভালো নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচনকে যদি একটি যুদ্ধ ধরি, এই যুদ্ধের আপনারা যারা নির্বাচনি কর্মকর্তা, তারা সৈনিক। নির্বাচনে আপনাদের অনেক দায়িত্ব। একটি ভালো নির্বাচন আমাদের করতেই হবে। রাজনৈতিক দলগুলো নির্বাচনের বড় খেলোয়াড়। রাজনৈতিক দলগুলোকে বলবো, আসুন, জাতির জন্য একটি ভালো নির্বাচন প্রয়োজন। সবাই মিলে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জামালপুরে ব্রহ্মপুত্র নদে ভ্রাম্যমান আদালতে অভিযান, চায়না রিং জাল জব্দ

» বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়েও কাঁকড়া আহরণ ১৭০ কেজি কাঁকড়া, চার নৌকা ও বিপুল সরঞ্জাম জব্দ

» সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ

» দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০

» জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ

» ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

» জামালপুরে আড়াইশ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত

» দেশের মানুষকে ভয় দেখানো যাবে না: ব্যারিস্টার ফুয়াদ

» যে কোনো সময় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে: নাহিদ

» আ.লীগের স্বাভাবিক মৃত্যু হয়েছে: অলি আহমদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নির্বাচনে কোনো দল বা ব্যক্তির পক্ষে কাজ করা যাবে না: সিইসি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা আপনাদের নির্দেশনা দেবো, কিন্তু বেআইনি নির্দেশনা দেবো না। আমরা নির্দেশনা দেবো বিধি ও আইন মোতাবেক। কোনো দলের বা ব্যক্তির পক্ষে কাজ করা যাবে না।

শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫ অনুষ্ঠানে নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, দায়িত্ব গ্রহণের সময় আমরা পাঁচজন শপথ নিয়েছি। কিন্তু, আমরা কাজ করাই কাদের দিয়ে? আপনাদের দিয়ে। আপনারা ছাড়া আমরা কিছুই করতে পারবো না। এই শপথের দায়ভার আপনাদের দিয়ে দিলাম। আপনারা হাত উঠিয়ে তা গ্রহণ করেছেন।

সিইসি আরও বলেন, অনেকগুলো চ্যালেঞ্জ আমরা নিয়মিত সামাল দিচ্ছি। যা বাইরে থেকে আপনারা (নির্বাচন কর্মকর্তা) দেখেন না। সামাল দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশে কাজ করা খুব কঠিন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, প্রধান উপদেষ্টার ফুল কনফিডেন্স আছে নির্বাচন কমিশনের ওপর যে, আমরা একটি ভালো নির্বাচন করতে পারবো।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। ভালো নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচনকে যদি একটি যুদ্ধ ধরি, এই যুদ্ধের আপনারা যারা নির্বাচনি কর্মকর্তা, তারা সৈনিক। নির্বাচনে আপনাদের অনেক দায়িত্ব। একটি ভালো নির্বাচন আমাদের করতেই হবে। রাজনৈতিক দলগুলো নির্বাচনের বড় খেলোয়াড়। রাজনৈতিক দলগুলোকে বলবো, আসুন, জাতির জন্য একটি ভালো নির্বাচন প্রয়োজন। সবাই মিলে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com