খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার ব্যানারে ডাকা সড়ক অবরোধ চলছে। পৌর শহরে ছোট খাট যানবাহন চলাচল করেছে। তবে দূরপালার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার এক স্কুলছাত্রী খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে তুলে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে।

এ ধর্ষণের অভিযোগে জুম্ম ছাত্র জনতার ব্যানারে তারা এ সড়ক অবরোধের ডাক দেয়। সকাল ছয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অবরোধ চলবে। প্রশাসন ঘটনার পরপরই এক যুবককে গ্রেফতার করেছে। অবরোধকারীরা বিভিন্নস্থানে সড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ফলে এখানকার জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হয়।

খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন জানান, শয়নশীল নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। একই সাথে থানায় মামলাও হয়েছে। মেয়ের পিতা অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় এ মামলাটি রুজু করেন। মামলা হওয়ার আগেই এক যুবককে সেনাবাহিনীর সহায়তায় আটক করা হয়। বিএনপি এক বিবৃতিতে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া এ দাবি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যু

» ১ লাখ ৬৪ হাজার ইয়াবাসহ দুজন আটক

» বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সহযোগিতা জোরদারে ইতিবাচক আলোচনা: সড়ক পরিবহনমন্ত্রী

» অক্টোবরে বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ের ত্রিদেশীয় লড়াই

» মানচিত্র নিয়ে বিতর্কিত পোস্ট ট্রাম্পের, মার্কিন রাষ্ট্রদূতকে তলব আইসল্যান্ডের

» ‘চার কোটি মানুষকে সাক্ষরতার আলোয় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা হবে আরও কার্যকর’

» নারিকেল গাছকে ‘ট্রি অব লাইফ’ বলা হয় কেন জানেন?

» পালং পাকোড়া তৈরি রেসিপি

» সন্ত্রাসীদের প্রতি নমনীয়তা দেখানোর ফলেই বাঁধনের ওপর হামলা: পাটওয়ারী

» সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার ব্যানারে ডাকা সড়ক অবরোধ চলছে। পৌর শহরে ছোট খাট যানবাহন চলাচল করেছে। তবে দূরপালার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার এক স্কুলছাত্রী খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে তুলে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে।

এ ধর্ষণের অভিযোগে জুম্ম ছাত্র জনতার ব্যানারে তারা এ সড়ক অবরোধের ডাক দেয়। সকাল ছয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অবরোধ চলবে। প্রশাসন ঘটনার পরপরই এক যুবককে গ্রেফতার করেছে। অবরোধকারীরা বিভিন্নস্থানে সড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ফলে এখানকার জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হয়।

খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন জানান, শয়নশীল নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। একই সাথে থানায় মামলাও হয়েছে। মেয়ের পিতা অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় এ মামলাটি রুজু করেন। মামলা হওয়ার আগেই এক যুবককে সেনাবাহিনীর সহায়তায় আটক করা হয়। বিএনপি এক বিবৃতিতে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া এ দাবি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com