উত্তর কোরিয়ার নৌযান প্রবেশে সতর্কীকরণ গুলি দক্ষিণ কোরিয়ার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  উত্তর কোরিয়ার একটি নৌযান দক্ষিণ কোরিয়ার জলসীমায় প্রবেশ করলে দেশটির সেনাবাহিনী সতর্কীকরণ গুলি চালিয়েছে। ফলে জাহাজটি পিছু হটতে বাধ্য হয়। দক্ষিণ কোরিয়া শুক্রবার এ তথ্য জানিয়েছে। সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে উত্তর কোরিয়ার বাণিজ্যিক নৌযান জাহাজটি বেংনিয়ং দ্বীপসংলগ্ন এলাকায় উত্তর সীমান্তরেখা (এনএলএল) অতিক্রম করে ঢুকে পড়ে।

জেসিএস এক বিবৃতিতে জানায়, আমাদের বাহিনী সতর্কবার্তা সম্প্রচার করেছে এবং সতর্কতামূলক গুলি ছুঁড়েছে। তারা নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পদক্ষেপ নিয়েছে এবং উত্তর কোরিয়ার গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে।

যদিও উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে এনএলএল-কে স্বীকৃতি দেয় না। ওই এলাকায় দক্ষিণ কোরিয়ার লাইভ-ফায়ার মহড়ার দু’দিন পর এই ঘটনাটি ঘটল।

উল্লেখ্য, ১৯৫০ থেকে ১৯৫৩ সালের কোরীয় যুদ্ধের অবসান হয়েছে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে, পূর্ণাঙ্গ শান্তিচুক্তির মাধ্যমে নয়। ফলে এখনও দুই কোরিয়া আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে। সূএ -বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলায় অগ্রগতি এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» দায়িত্ব বাড়ল সালাহউদ্দিন আহমেদ ও মঈন খানের

» কৃষ্টি-সংস্কৃতি বিবেচনায় শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

» দ্বিতীয় লং মার্চ ১৯ সেপ্টেম্বর: জামায়াত আমির

» অভ্যুত্থানের পর শুধু সরকার বদলেছে, জনগণের পরিবর্তন হয়নি: চরমোনাই পীর

» র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: জামায়াত আমির

» টিকে থাকার লড়াইয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে: ছাত্রশিবির সভাপতি

» বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, নেপালের পাশে থাকার আশ্বাস

» সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা জাগ্রত আছে: হাসনাত আবদুল্লাহ

» শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

উত্তর কোরিয়ার নৌযান প্রবেশে সতর্কীকরণ গুলি দক্ষিণ কোরিয়ার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  উত্তর কোরিয়ার একটি নৌযান দক্ষিণ কোরিয়ার জলসীমায় প্রবেশ করলে দেশটির সেনাবাহিনী সতর্কীকরণ গুলি চালিয়েছে। ফলে জাহাজটি পিছু হটতে বাধ্য হয়। দক্ষিণ কোরিয়া শুক্রবার এ তথ্য জানিয়েছে। সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে উত্তর কোরিয়ার বাণিজ্যিক নৌযান জাহাজটি বেংনিয়ং দ্বীপসংলগ্ন এলাকায় উত্তর সীমান্তরেখা (এনএলএল) অতিক্রম করে ঢুকে পড়ে।

জেসিএস এক বিবৃতিতে জানায়, আমাদের বাহিনী সতর্কবার্তা সম্প্রচার করেছে এবং সতর্কতামূলক গুলি ছুঁড়েছে। তারা নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পদক্ষেপ নিয়েছে এবং উত্তর কোরিয়ার গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে।

যদিও উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে এনএলএল-কে স্বীকৃতি দেয় না। ওই এলাকায় দক্ষিণ কোরিয়ার লাইভ-ফায়ার মহড়ার দু’দিন পর এই ঘটনাটি ঘটল।

উল্লেখ্য, ১৯৫০ থেকে ১৯৫৩ সালের কোরীয় যুদ্ধের অবসান হয়েছে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে, পূর্ণাঙ্গ শান্তিচুক্তির মাধ্যমে নয়। ফলে এখনও দুই কোরিয়া আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে। সূএ -বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com