যৌথবাহিনীর অভিযানে চিহ্নিত মাদক কারবারি ২৪ জন আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় যৌথবাহিনীর অভিযানে চিহ্নিত মাদক কারবারি আলম চাঁনসহ ২৪ জনকে আটক করা হয়েছে। বুধবার  রাতে পুলিশ, সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, দীর্ঘদিন ধরে আলম চাঁন ও তার সহযোগীরা ওই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। অভিযানে তার বাড়ি তল্লাশি করে দেড় কেজি গাঁজা, ২৫০ মিলি বিদেশি মদ, তিনটি বড় ছোরা, একটি স্টিলের চাপাতি, একটি টেটা ও দুটি লোহার পাইপ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় আগে থেকেই মাদকের ১০টি মামলা রয়েছে।

তিনি জানান, নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া নারী পুলিশের সহায়তায় দুই নারী মাদক ব্যবসায়ী পারভীন আক্তার (৩৫) ও আফরিনা ওরফে হাসি (৫০)-কে গ্রেপ্তার করা হয়। পারভীনের কাছ থেকে ২৪ পিস ইয়াবা এবং আফরিনার কাছ থেকে ৩৬ পিস ইয়াবা উদ্ধার হয়। তাদের বিরুদ্ধেও মামলা হবে।

অভিযানে আটক আরও পাঁচজন হলেন- মো. ফয়সাল (২১), রিফাত (২০), জুবায়ের ভূঁইয়া রানা (৩৬), মো. মোস্তফা হোসেন (২৬) ও অভিনন্দীকে (৩০) ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেট টি এম রাহসিন কবির সাজা দেন। বাকি আটককৃতদের থানায় পাঠানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

» শিক্ষায় বাজেট শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য: হামিদুর

» শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

» ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

» গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

» বিশেষ অভিযানে মোট ৬৭ জন গ্রেফতার

» আগামী দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব : প্রশাসক

» হামের টিকাদানে ডিএনসিসি সফল, আগামী সপ্তাহে কলেরা টিকা: প্রশাসক

» অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

» ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যৌথবাহিনীর অভিযানে চিহ্নিত মাদক কারবারি ২৪ জন আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় যৌথবাহিনীর অভিযানে চিহ্নিত মাদক কারবারি আলম চাঁনসহ ২৪ জনকে আটক করা হয়েছে। বুধবার  রাতে পুলিশ, সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, দীর্ঘদিন ধরে আলম চাঁন ও তার সহযোগীরা ওই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। অভিযানে তার বাড়ি তল্লাশি করে দেড় কেজি গাঁজা, ২৫০ মিলি বিদেশি মদ, তিনটি বড় ছোরা, একটি স্টিলের চাপাতি, একটি টেটা ও দুটি লোহার পাইপ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় আগে থেকেই মাদকের ১০টি মামলা রয়েছে।

তিনি জানান, নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া নারী পুলিশের সহায়তায় দুই নারী মাদক ব্যবসায়ী পারভীন আক্তার (৩৫) ও আফরিনা ওরফে হাসি (৫০)-কে গ্রেপ্তার করা হয়। পারভীনের কাছ থেকে ২৪ পিস ইয়াবা এবং আফরিনার কাছ থেকে ৩৬ পিস ইয়াবা উদ্ধার হয়। তাদের বিরুদ্ধেও মামলা হবে।

অভিযানে আটক আরও পাঁচজন হলেন- মো. ফয়সাল (২১), রিফাত (২০), জুবায়ের ভূঁইয়া রানা (৩৬), মো. মোস্তফা হোসেন (২৬) ও অভিনন্দীকে (৩০) ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেট টি এম রাহসিন কবির সাজা দেন। বাকি আটককৃতদের থানায় পাঠানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com