মেহজাবীনের ‘সাবা’র ট্রেলার প্রকাশ, ২৬ অক্টোবর মুক্তি

ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

শোবিজ ডেস্ক  : অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘সাবা’ অবশেষে মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়ার পর ছবিটি আগামী ২৬ অক্টোবর বাংলাদেশে মুক্তি পাচ্ছে বলে নির্মাতাপক্ষ জানিয়েছে।

সিনেমাটি পরিচালনা করেছেন মাকসুদ হোসাইন। মায়ের প্রতি সন্তানের ত্যাগ, ভালোবাসা ও আবেগময় বন্ধনের গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘সাবা’।

মুক্তির আগেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটির দেড় মিনিটের ট্রেলার প্রকাশ করেছেন মেহজাবীন। ট্রেলার প্রকাশের সময় তিনি লেখেন, ‘সাবা’ একটি চলচ্চিত্র, যেখানে মা আর সন্তানের মধ্যে আবেগের বিনিময় ফুটে উঠেছে। এই যাত্রায় হেঁটে যান, প্রতিটি মুহূর্ত অনুভব করুন আর শেষে উপলব্ধি করুন মা আর সন্তানের বন্ধন কতটা অমূল্য। আর ভুলবেন না, আপনার মাকে সঙ্গে নিয়ে আসতে।

mehezabien
মেহজাবীন চৌধুরী। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

ট্রেলারে উঠে এসেছে এক করুণ সংগ্রামের গল্প, যেখানে বাবার নিখোঁজ হওয়ার পর অসুস্থ মাকে নিয়ে একা লড়াই শুরু করে সাবা নামের মেয়েটি। বাস্তবতার কঠিন রূপ আর মমতার নিঃস্বার্থ প্রকাশই সিনেমার মূল উপজীব্য।

এটি মেহজাবীনের অভিনীত প্রথম সিনেমা হলেও তাঁর দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’ আগেই মুক্তি পেয়েছে। গত বছর মুক্তিপ্রাপ্ত শঙ্খ দাশগুপ্ত পরিচালিত সে চলচ্চিত্রেও প্রশংসিত হয়েছিলেন তিনি এবং পেয়েছেন একাধিক পুরস্কার।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

» বৈরি আবহাওয়ার কারণে এইচএসসি দিতে না পারাদের ফের সুযোগ, সংসদে শিক্ষামন্ত্রী

» ইরাক থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

» কুয়েতে রক্তদান কর্মসূচি পালন করল প্রবাসী বাংলাদেশিরা

» সরকারের সুবিধাজনক অবস্থার অসুবিধা

» নিউইয়র্কে ইউরোপীয় নেতাদের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির বৈঠক

» টুখেলের ‘অ্যান্টি-মেসি প্ল্যান’ কাজে আসবে কি?

» জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে যেমন হবে বাংলাদেশের একাদশ

» গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণের কাজ ফের শুরু হচ্ছে

» রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৩৬ জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মেহজাবীনের ‘সাবা’র ট্রেলার প্রকাশ, ২৬ অক্টোবর মুক্তি

ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

শোবিজ ডেস্ক  : অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘সাবা’ অবশেষে মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়ার পর ছবিটি আগামী ২৬ অক্টোবর বাংলাদেশে মুক্তি পাচ্ছে বলে নির্মাতাপক্ষ জানিয়েছে।

সিনেমাটি পরিচালনা করেছেন মাকসুদ হোসাইন। মায়ের প্রতি সন্তানের ত্যাগ, ভালোবাসা ও আবেগময় বন্ধনের গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘সাবা’।

মুক্তির আগেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটির দেড় মিনিটের ট্রেলার প্রকাশ করেছেন মেহজাবীন। ট্রেলার প্রকাশের সময় তিনি লেখেন, ‘সাবা’ একটি চলচ্চিত্র, যেখানে মা আর সন্তানের মধ্যে আবেগের বিনিময় ফুটে উঠেছে। এই যাত্রায় হেঁটে যান, প্রতিটি মুহূর্ত অনুভব করুন আর শেষে উপলব্ধি করুন মা আর সন্তানের বন্ধন কতটা অমূল্য। আর ভুলবেন না, আপনার মাকে সঙ্গে নিয়ে আসতে।

mehezabien
মেহজাবীন চৌধুরী। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

ট্রেলারে উঠে এসেছে এক করুণ সংগ্রামের গল্প, যেখানে বাবার নিখোঁজ হওয়ার পর অসুস্থ মাকে নিয়ে একা লড়াই শুরু করে সাবা নামের মেয়েটি। বাস্তবতার কঠিন রূপ আর মমতার নিঃস্বার্থ প্রকাশই সিনেমার মূল উপজীব্য।

এটি মেহজাবীনের অভিনীত প্রথম সিনেমা হলেও তাঁর দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’ আগেই মুক্তি পেয়েছে। গত বছর মুক্তিপ্রাপ্ত শঙ্খ দাশগুপ্ত পরিচালিত সে চলচ্চিত্রেও প্রশংসিত হয়েছিলেন তিনি এবং পেয়েছেন একাধিক পুরস্কার।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com