বাংলাদেশকে ১৬৯ রানের লক্ষ্য দিল ভারত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিল ভারত। বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে সূর্যকুমার যাদবের দল।

টস হেরে ভারত ব্যাটিংয়ে নামার পর প্রথম তিন ওভারে মাত্র ১৭ রান দেয় বাংলাদেশের বোলাররা। কিন্তু পরে ভারতীয় ব্যাটারদের কাছে টাইগার বোলাররা পাত্তাই পায়নি। প্রথম তিন ওভারে ১৭ রান তোলা ভারত পাওয়ার প্লে শেষে রান করেছে কোনো উইকেট না হারিয়ে ৭২। অর্থাৎ, শেষ তিন ওভারে ৫৫ রান নিয়েছন অভিষেক-গিল।

তবে পাওয়ার প্লে শেষেই উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। সপ্তম ওভারে আক্রমণে এসে ব্রেক থ্রু এনে দেন রিশাদ। আউট করেন শুবমান গিলকে। সাজঘরে ফেরার আগে ১৯ বলে করেন ২৯ রান। নবম ওভারে আবারো উইকেট পেয়েছেন রিশাদ। তিনে নামা শুবম দুবে ২ রানের বেশি করতে পারেননি।

তবে ব্যক্তিগত ফিফটি পেয়েছেন দারুণ ফর্মে থাকা অভিষেক শর্মা। দুর্দান্ত খেলতে থাকা অভিষেক শেষ পর্যন্ত রান আউটে কাটা পড়েছেন। রিশাদের দুর্দান্ত থ্রোতে স্টাম্প ভাঙেন মুস্তাফিজ। সাজঘরে ফেরার আগে ৩৭ বলে ৭৫ রান করেছেন এই ওপেনার।

এর কয়েক বল পরই ফিরেছেন সূর্যকুমার যাদবও। ভারত অধিনায়ককে জাকেরের ক্যাচ বানিয়েছেন মুস্তাফিজ। ১১ বল খেলে ৫ রানের বেশি করতে পারেননি তিনি। সূর্যের পথে হেঁটেছেন তিলক ভার্মাও। ৭ বলে করেছেন ৫ রান।

হার্দিক পান্ডিয়া এদিন এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ২৯ বলে করেছেন ৩৮ রান। এ ছাড়া অক্ষর প্যাটেল করেছেন ১৫ বলে অপরাজিত ১০ রান।

বাংলাদেশের হয়ে ২৭ রানে ২ উইকেট নিয়ে ইনিংসের সেরা বোলার রিশাদ হোসেন। এ ছাড়া একটি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলায় অগ্রগতি এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» দায়িত্ব বাড়ল সালাহউদ্দিন আহমেদ ও মঈন খানের

» কৃষ্টি-সংস্কৃতি বিবেচনায় শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

» দ্বিতীয় লং মার্চ ১৯ সেপ্টেম্বর: জামায়াত আমির

» অভ্যুত্থানের পর শুধু সরকার বদলেছে, জনগণের পরিবর্তন হয়নি: চরমোনাই পীর

» র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: জামায়াত আমির

» টিকে থাকার লড়াইয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে: ছাত্রশিবির সভাপতি

» বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, নেপালের পাশে থাকার আশ্বাস

» সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা জাগ্রত আছে: হাসনাত আবদুল্লাহ

» শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাংলাদেশকে ১৬৯ রানের লক্ষ্য দিল ভারত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিল ভারত। বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে সূর্যকুমার যাদবের দল।

টস হেরে ভারত ব্যাটিংয়ে নামার পর প্রথম তিন ওভারে মাত্র ১৭ রান দেয় বাংলাদেশের বোলাররা। কিন্তু পরে ভারতীয় ব্যাটারদের কাছে টাইগার বোলাররা পাত্তাই পায়নি। প্রথম তিন ওভারে ১৭ রান তোলা ভারত পাওয়ার প্লে শেষে রান করেছে কোনো উইকেট না হারিয়ে ৭২। অর্থাৎ, শেষ তিন ওভারে ৫৫ রান নিয়েছন অভিষেক-গিল।

তবে পাওয়ার প্লে শেষেই উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। সপ্তম ওভারে আক্রমণে এসে ব্রেক থ্রু এনে দেন রিশাদ। আউট করেন শুবমান গিলকে। সাজঘরে ফেরার আগে ১৯ বলে করেন ২৯ রান। নবম ওভারে আবারো উইকেট পেয়েছেন রিশাদ। তিনে নামা শুবম দুবে ২ রানের বেশি করতে পারেননি।

তবে ব্যক্তিগত ফিফটি পেয়েছেন দারুণ ফর্মে থাকা অভিষেক শর্মা। দুর্দান্ত খেলতে থাকা অভিষেক শেষ পর্যন্ত রান আউটে কাটা পড়েছেন। রিশাদের দুর্দান্ত থ্রোতে স্টাম্প ভাঙেন মুস্তাফিজ। সাজঘরে ফেরার আগে ৩৭ বলে ৭৫ রান করেছেন এই ওপেনার।

এর কয়েক বল পরই ফিরেছেন সূর্যকুমার যাদবও। ভারত অধিনায়ককে জাকেরের ক্যাচ বানিয়েছেন মুস্তাফিজ। ১১ বল খেলে ৫ রানের বেশি করতে পারেননি তিনি। সূর্যের পথে হেঁটেছেন তিলক ভার্মাও। ৭ বলে করেছেন ৫ রান।

হার্দিক পান্ডিয়া এদিন এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ২৯ বলে করেছেন ৩৮ রান। এ ছাড়া অক্ষর প্যাটেল করেছেন ১৫ বলে অপরাজিত ১০ রান।

বাংলাদেশের হয়ে ২৭ রানে ২ উইকেট নিয়ে ইনিংসের সেরা বোলার রিশাদ হোসেন। এ ছাড়া একটি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com