ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক :  নারায়ণগঞ্জের ফতুল্লায় ইজিবাইকের ধাক্কায় আব্দুল্লাহ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

আজ সকালে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুলবাগ গ্রামের দেলোয়ার হোসেন ও নাদিরা বেগমের ছেলে। তারা বর্তমানে ধর্মগঞ্জ ঢালিপাড়া মুন্সিবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকেন।

স্থানীয়রা জানান, ধর্মগঞ্জ এলাকার মো. সাগর (৩০) বেপরোয়া গতিতে ইজিবাইক চালানোর সময় শিশু আব্দুল্লাহকে ধাক্কা দেন। এতে গুরুতর আহত শিশুটিকে স্থানীয়দের সহায়তায় খানপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

 

খবর পেয়ে ফতুল্লা থানার এসআই মো. ইয়াসিন আরাফাত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। তিনি জানান, নিহত শিশুর পরিবার মামলা করতে রাজি হয়নি। হাসপাতাল থেকে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ১১ মাসেই কোরআনের হাফেজ ৮ বছরের শিশু মুগ্ধ

» প্রধানমন্ত্রীর কাছে আবরার ফাহাদের নামে কুষ্টিয়ায় গড়াই নদীর ওপর সেতু নির্মাণের দাবি পরিবারের

» প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ

» কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি

» আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

» ১২ অক্টোবর ইউপি নির্বাচনের সময় জানানো হবে : ইসি সানাউল্লাহ

» মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

» এবার ঢাকা-খুলনা লংমার্চে ১৫০ গাড়ি পাঠাবে ঢাকা মহানগর উত্তর জামায়াত

» তুরস্কের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

» আমরা ভারতবিরোধী নই, আধিপত্যবিরোধী: আসিফ মাহমুদ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক :  নারায়ণগঞ্জের ফতুল্লায় ইজিবাইকের ধাক্কায় আব্দুল্লাহ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

আজ সকালে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুলবাগ গ্রামের দেলোয়ার হোসেন ও নাদিরা বেগমের ছেলে। তারা বর্তমানে ধর্মগঞ্জ ঢালিপাড়া মুন্সিবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকেন।

স্থানীয়রা জানান, ধর্মগঞ্জ এলাকার মো. সাগর (৩০) বেপরোয়া গতিতে ইজিবাইক চালানোর সময় শিশু আব্দুল্লাহকে ধাক্কা দেন। এতে গুরুতর আহত শিশুটিকে স্থানীয়দের সহায়তায় খানপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

 

খবর পেয়ে ফতুল্লা থানার এসআই মো. ইয়াসিন আরাফাত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। তিনি জানান, নিহত শিশুর পরিবার মামলা করতে রাজি হয়নি। হাসপাতাল থেকে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com