ফ্রান্সের স্বীকৃতিকে ঐতিহাসিক ও সাহসী সিদ্ধান্ত বললেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ফরাসি পদক্ষেপকে ‘ঐতিহাসিক ও সাহসী সিদ্ধান্ত’ বলে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত আবু-হাসিরা।

সেইসঙ্গে অন্যান্য দেশগুলোকেও একই পথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আবু-হাসিরা জানান, ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

মন্ত্রণালয়ের ভাষ্যানুযায়ী, এই সিদ্ধান্ত ‘শান্তি প্রতিষ্ঠা ও দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের প্রচেষ্টাকে’ সমর্থন করে।

তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর অগ্রণী ভূমিকার প্রশংসা করেন, যিনি সৌদি আরবের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে অন্যান্য দেশকেও এমন সাহসী উদ্যোগে যোগ দিতে উৎসাহিত করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, যেসব দেশ এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তাদেরকে দ্বি-রাষ্ট্র সমাধান রক্ষায় স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং দখলদারিত্বের অবসানে আলোচনার জন্যও আহ্বান জানানো হয়েছে। সূত্র: আল-জাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জামালপুরে ব্রহ্মপুত্র নদে ভ্রাম্যমান আদালতে অভিযান, চায়না রিং জাল জব্দ

» বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়েও কাঁকড়া আহরণ ১৭০ কেজি কাঁকড়া, চার নৌকা ও বিপুল সরঞ্জাম জব্দ

» সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ

» দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০

» জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ

» ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

» জামালপুরে আড়াইশ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত

» দেশের মানুষকে ভয় দেখানো যাবে না: ব্যারিস্টার ফুয়াদ

» যে কোনো সময় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে: নাহিদ

» আ.লীগের স্বাভাবিক মৃত্যু হয়েছে: অলি আহমদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফ্রান্সের স্বীকৃতিকে ঐতিহাসিক ও সাহসী সিদ্ধান্ত বললেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ফরাসি পদক্ষেপকে ‘ঐতিহাসিক ও সাহসী সিদ্ধান্ত’ বলে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত আবু-হাসিরা।

সেইসঙ্গে অন্যান্য দেশগুলোকেও একই পথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আবু-হাসিরা জানান, ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

মন্ত্রণালয়ের ভাষ্যানুযায়ী, এই সিদ্ধান্ত ‘শান্তি প্রতিষ্ঠা ও দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের প্রচেষ্টাকে’ সমর্থন করে।

তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর অগ্রণী ভূমিকার প্রশংসা করেন, যিনি সৌদি আরবের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে অন্যান্য দেশকেও এমন সাহসী উদ্যোগে যোগ দিতে উৎসাহিত করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, যেসব দেশ এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তাদেরকে দ্বি-রাষ্ট্র সমাধান রক্ষায় স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং দখলদারিত্বের অবসানে আলোচনার জন্যও আহ্বান জানানো হয়েছে। সূত্র: আল-জাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com