নারী মাদক কারবারি আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১৪২ পিস ইয়াবাসহ সাজিয়া বেগম নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।সোমবার উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের খামার আন্ধারিঝাড় গ্রামের কাকড়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাজিয়া বেগম ওই এলাকার আসাব আলীর স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল উপজেলার খামার আন্ধারিঝাড় গ্রামের দীনা অটো রাইস মিলের পশ্চিম পাশে কাকড়া মোড় এলাকায়় সাজিয়া বেগমের হোটেলে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে বাড়িতেও ইয়াবা থাকার কথা স্বীকার করেন।

এরপর তার বাড়ি তল্লাসি করে আরও ৬০ পিস ইয়াবা ও নগদ ৯৬০ টাকা উদ্ধার করা হয়।সবমিলে ১৪২ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। পরে ওই নারীকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

এ ব্যাপারে ভুরুঙ্গামারী থানার ওসি আল মাহমুদ জানান, তাকে গ্রেফতার করে আদালতে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৮ প্রাণ, বেশি মৃত্যু বাইক দুর্ঘটনায়

» ট্রাইব্যুনালে লতিফ-রুপাসহ ৯ আসামি, ফের শুনানি ৩ সেপ্টেম্বর

» সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই : গয়েশ্বর চন্দ্র রায়

» ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

» এলেক্স ইমন হত্যা মামলার ২ নম্বর আসামি শাহরুখসহ তিনজন গ্রেপ্তার

» মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেফতার

» সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

» ইগো দেখানোর কিছু নেই-সবাইকে নিয়ে বসুন: শিশির মনির

» যেকোনো মূল্যে ৭০ অনুচ্ছেদ সংধোশন করতে হবে: ১১ দলীয় জোট

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নারী মাদক কারবারি আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১৪২ পিস ইয়াবাসহ সাজিয়া বেগম নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।সোমবার উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের খামার আন্ধারিঝাড় গ্রামের কাকড়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাজিয়া বেগম ওই এলাকার আসাব আলীর স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল উপজেলার খামার আন্ধারিঝাড় গ্রামের দীনা অটো রাইস মিলের পশ্চিম পাশে কাকড়া মোড় এলাকায়় সাজিয়া বেগমের হোটেলে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে বাড়িতেও ইয়াবা থাকার কথা স্বীকার করেন।

এরপর তার বাড়ি তল্লাসি করে আরও ৬০ পিস ইয়াবা ও নগদ ৯৬০ টাকা উদ্ধার করা হয়।সবমিলে ১৪২ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। পরে ওই নারীকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

এ ব্যাপারে ভুরুঙ্গামারী থানার ওসি আল মাহমুদ জানান, তাকে গ্রেফতার করে আদালতে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com