ছবি প্রকাশ করে সন্তান আগমনের খবর দিলেন ক্যাটরিনা-ভিকি

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ মা হতে চলেছেন- বেশ কয়েকদিন ধরে আলোচনায় এই খবর। এরই মধ্যে মঙ্গলবার সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে সুখবরটি দিলেন অভিনেত্রী; পোস্ট করার পর থেকেই তা ভক্ত-অনুরাগীদের মাঝে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস।

ছবিতে দেখা যায়, স্বামী ভিকি কৌশলের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে থাকা একটি ছবি ধরে আছেন ভিকি-ক্যাট দুজনেই। সেই ভেতরের সাদাকালো ছবিতে স্পষ্ট হয়  ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি। ক্যাপশনে ক্যাটরিনা লেখেন, ‘আনন্দ আর কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু হওয়ার পথে।’

 

দীর্ঘদিন ধরেই ক্যাটরিনা কাইফের মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। এই বিষয়ে তারকা দম্পতি এতদিন কোনো মন্তব্য করেননি। অবশেষে পোস্টটির মাধ্যমে তারা নিজেরাই এই সুখবরটি নিশ্চিত করলেন।

ক্যাটরিনা-ভিকির ঘরে সন্তান আগমনের খবরে তাদের সহকর্মী ও ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অভিনেত্রী জাহ্নবী কাপুর, নেহা ধুপিয়াসহ অনেকেই অভিনন্দন জানিয়েছেন। নেটিজেনরাও নানা মন্তব্য করে নতুন অতিথির আগমনকে স্বাগত জানিয়েছেন।

 

উল্লেখ্য, ২০২১ সালে রাজস্থানের একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। আগামী ডিসেম্বরে তাদের চতুর্থ বিবাহবার্ষিকী। এর আগেই তাদের সংসারে নতুন সদস্য যোগ হতে যাচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তিতে আলটিমেটাম, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি

» জুম সফটওয়্যারে নিরাপত্তা-ত্রুটি নিয়ে যা জানা গেল

» আইসসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

» জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু

» রংপুরে ২৪ ঘণ্টায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার ২৩

» অস্ত্রসহ যুবক গ্রেফতার

» দক্ষিণ আফ্রিকায় এশিয়ার প্রথম দল হিসেবে ইতিহাসের পাতায় বাংলাদেশ

» ঋণের দুষ্টচক্র ও অতিরিক্ত করের চাপে ধুঁকছে পাকিস্তানের অর্থনীতি

» কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জোর দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী

» শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ছবি প্রকাশ করে সন্তান আগমনের খবর দিলেন ক্যাটরিনা-ভিকি

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ মা হতে চলেছেন- বেশ কয়েকদিন ধরে আলোচনায় এই খবর। এরই মধ্যে মঙ্গলবার সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে সুখবরটি দিলেন অভিনেত্রী; পোস্ট করার পর থেকেই তা ভক্ত-অনুরাগীদের মাঝে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস।

ছবিতে দেখা যায়, স্বামী ভিকি কৌশলের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে থাকা একটি ছবি ধরে আছেন ভিকি-ক্যাট দুজনেই। সেই ভেতরের সাদাকালো ছবিতে স্পষ্ট হয়  ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি। ক্যাপশনে ক্যাটরিনা লেখেন, ‘আনন্দ আর কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু হওয়ার পথে।’

 

দীর্ঘদিন ধরেই ক্যাটরিনা কাইফের মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। এই বিষয়ে তারকা দম্পতি এতদিন কোনো মন্তব্য করেননি। অবশেষে পোস্টটির মাধ্যমে তারা নিজেরাই এই সুখবরটি নিশ্চিত করলেন।

ক্যাটরিনা-ভিকির ঘরে সন্তান আগমনের খবরে তাদের সহকর্মী ও ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অভিনেত্রী জাহ্নবী কাপুর, নেহা ধুপিয়াসহ অনেকেই অভিনন্দন জানিয়েছেন। নেটিজেনরাও নানা মন্তব্য করে নতুন অতিথির আগমনকে স্বাগত জানিয়েছেন।

 

উল্লেখ্য, ২০২১ সালে রাজস্থানের একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। আগামী ডিসেম্বরে তাদের চতুর্থ বিবাহবার্ষিকী। এর আগেই তাদের সংসারে নতুন সদস্য যোগ হতে যাচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com